Thursday, September 30, 2021
Tuesday, September 28, 2021
তুরু রু
তুরু রু তুরু রু তুরু রু
বাঁশি বজায় মারাংবুরু
পুব্বেতে উনাইলঅ ম্যাঘ
পশ্চিমে বরষিলঅ গ
ভিজ্যে গ্যালঅ প্যান্ড্যালের কাপড়
ষাট ষাট বালাই ষাট
জল থৈ থৈ পথ ঘাট
এ্যামুন জাড়ে ভিজ্যে গ্যালঅ
সান্তালী বেটির কাঠামগুলো
তুরু রু তুরু রু তুরু রু
বাঁশি বজায় মারাংবুরু
Friday, September 24, 2021
হে চিরপ্রণম্য
https://m.facebook.com/story.php?story_fbid=2937681976365454&id=100003710406641হে চিরপ্রণম্য ( প্রিয় শিক্ষক কাশিনাথ দাস স্যরের প্রয়াণে
Thursday, September 23, 2021
বি ষা দ প তা কা
তোমার খোঁজ চলে শেকড়ে ও শিশিরে
ফেরারি মেঘ আকাশকে ভুলিয়ে
চলে যায় নৌকো বেয়ে
বুকের ভেতর জলছত্র গান
বিপন্নতার বিষাদপতাকা নেড়ে
সন্ধ্যামাদুরের কাছে
ঘন হয়ে আসে
আকাশের ঠোঁটরঙা সন্ধ্যার দিকে
চোখ রেখে আউলাঘরের
পাশেই দেখি আমার পারঘাটা
ছায়ামাঝির অপেক্ষায় আছে
মায়ানোঙর আর কৃষ্ণডিঙি
আ। লো
এই কলহান্তরিতা বাদল দিনে
রাত্রির মতো অন্ধকার নেমে এলে
তোমাকেই মনে মনে ভাবি
এমন সময় তুমি আলোর শরীর নিয়ে
আমার সামনে এসে দাঁড়ালে
সমস্ত অন্ধকার পালিয়ে গেল
তোমার বিচ্ছুরিত বিভায় আলোময়
হয়ে উঠলো আমার ঘর
*** আ লো ***
অশোকানন্দ রায়বর্ধন
Tuesday, September 21, 2021
শূ ন্য তা
শূন্যতা
দূরের দেও নদী কাছে এসে ভদ্রাসন ভেঙে দিয়ে যায় / জনপদজীবনের হাহাকার হয়ে মুছে ফেলে প্রাচীন বাস্তুচিহ্ন/ প্যারী মাসটারের টোলচিত্র উধাও হবার সঙ্গে সঙ্গে / কোথায় হারিয়ে যায় সদ্য খোলায় ভাজা সাদা মুড়ির উষ্ণ তৈলচিত্র / পাড়াতুতো ঠাকুমার বিবাহপ্রস্তাব একটা আবছা সংসারচিত্র/ দারিদ্র্যময় রোমান্স আর প্রেমদায় স্বপ্নমুখরতায় কবুতরের আত্মগুঞ্জন/
সে সব অতীত খাল বিলের স্রোতের কোমল দৌড় পেরিয়ে / সখি আজ তোমার চোখের পর্দায়
চলমান আকাশচিত্র দেখি /
Monday, September 20, 2021
Subscribe to:
Posts (Atom)