Showing posts with label ত্রিপুরার ইতিহাস প্রসঙ্গ. Show all posts
Showing posts with label ত্রিপুরার ইতিহাস প্রসঙ্গ. Show all posts

Saturday, March 23, 2024

চাকলা রোশনাবাদের সৃষ্টি

"নোয়াখালী জেলার অন্তর্গত ছাগলনাইয়া থানার অধীন চাকলে রোশনাবাদ ত্রিপুরার মহারাজের জমিদারিভুক্ত । ১১৪২ ত্রিপুরাব্দে ( ১৭৩২  খ্রিস্টাব্দ ) মহারাজ ছত্রমানিক্যের প্রপৌত্র জগতরাম ঠাকুর বলদাখালের জমিদার আকামাদের সাহায্যে ঢাকা নেজাড়তের সুবিখ্যাত দেওয়ান মীর হাবিবের সহিত সম্মিলিত হয়েন । মীর হাবিব ত্রিপুরা বিজয়ের উত্তম সুযোগ বিবেচনা করিয়া নবাব সুজাউদ্দিনের অনুমতি গ্রহণপূর্বক একদল সৈন্য লইয়া ত্রিপুরার সমতল ক্ষেত্র অধিকার করেন । নবাব সুজাউদ্দিন এই অধিকৃত ক্ষেত্রকে চাকলে রোসনাবাদ এই আখ্যা প্রদান করেন । তদবিধি এই বিস্তীর্ণ জমিদারি চাকলে রোসনাবাদ আখ্যায় অভিহিত হইতেছে । ইহার পরিমান ফল ১৩০.৩৭ বর্গমাইল ।" ( নোয়াখালীর ইতিহাস- প্যারীমোহন সেন, পৃ. সত্তর )

"নবাব সুজাউদ্দিন রাজপরিবারের বিবাদের সুযোগে ত্রিপুরার সমতল ক্ষেত্রকে চাকরি রস্নাবাদ খাদান পূর্বক বার্ষিক ৯২ হাজার ৯৯৩ টাকা কর ধার্য করে রাজা জগৎ মানিক্যকে ( প্রকৃত রাজা নহেন ) জমিদারি স্বরূপ প্রদান করেন । সময় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ ।

অনেক দায় দরবারের পর বার্ষিক মাত্র ৫ হাজার টাকার রাজস্ব নির্ধারণপূর্বক জমিদারি স্বরূপ মহারাজা দ্বিতীয় ধর্ম মানিক্য তা প্রদান করা হয় । ত্রিপুরার মহারাজা বাংলার নবাবের অধীন জমিদার শ্রেণীতে পরিণত হন এবং ত্রিপুরার সমতল ক্ষেত্র মূল রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।" ( ত্রিপুরার ইতিবৃত্ত শ্রী জিতেন্দ্র চন্দ্র পাল পৃ. ৯ )