Showing posts with label হারাধন বৈরাগির বংশপরিচয়. Show all posts
Showing posts with label হারাধন বৈরাগির বংশপরিচয়. Show all posts

Tuesday, June 29, 2021

কবি হারাধন বৈরাগির বংশপরিচয় পেয়ে

মারাঠিদের একটা গোষ্ঠী সাত হাত লম্বা কম্বল ও বর্শা নিয়ে অভিযানে বেরুতেন ৷ এই বর্শাকে মারাঠি ভাষায় 'বার্গির' বলা হত ৷ তারই অপভ্রংশ 'বর্গি' ৷ অষ্টাদশ শতাব্দীতে তাঁরা বাংলায় দফায় দফায় লুঠতরাজ চালিয়েছিলেন ৷ বাংলা ছড়ায়ও পাই 'খোকা ঘুমাল পাড়া জুড়াল, বর্গি এল দেশে / বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে' ৷ রায়গুণাকর ভারতচন্দ্রও লিখেছেন, 'স্বপ্ন দেখি বর্গিরাজ হইল ক্রোধিত' ৷ আপনার পারিবারিক ইতিহাস বর্ণনায়ও সেই ঘটনার ধারাবাহিকতা রয়েছে ৷ অামাকে বিস্মিত করেছে দীর্ঘ দুশো সত্তর-আশি বছরের ইতিহাস ( 1741—1751)বছরের ইতিহাসকে বহন করে চলেছে আপনাদের বংশলতিকা ৷ এটি ইতিহাসের অমূল্য সম্পদ ৷ কুর্নিশ আপনাদের পূর্বপুরুষদের ৷ আর আপনি এই প্রজন্মে এসে কম্বল ও  বর্শা ছেড়ে জাত বর্গি যোদ্ধা থেকে ঝোলা, মালা ও তিলকধারী অহিংস বৈরাগি হলেন ৷ হা হা হা ৷ পড়ে ভালো লাগল আপনার বংশপরিচয় ৷ ভালো থাকবেন ৷