আজো তুমি রাতের ঘুম ঘুড়ির মতো উড়িয়ে দিয়ে গেয়ে যাও শ্রাবণগান ৷ শোকবার্তাহীন কোন্ গৃহস্থের উঠোন তোমার জন্যে মাদুর বিছিয়ে রেখেছে ৷ শীতলপাটির হিমের নীচে বৃষ্টিভেজা মাটি থেকে অশ্রু ছাপিয়ে উঠছে ৷ সুরেলা বিলাপগাথা অদৃশ্য বেদনাবাহিনীর বুকে তীক্ষ্ণ চুম্বন সেরে ছুটে যাচ্ছে দিগন্তের দিকে ৷ আসলে লখাইর ভাসান নয় এ গান ৷যেন কালের মান্দাসে ভেসে চলেছে আপন সন্ততি জীবননগরে জেগে উঠার অনিশ্চয় আকাঙ্ক্ষায় ৷ শ্রাবণের অশ্রুঝরনায় অঙ্কুরের একতারা যে বাজে ৷
Friday, May 19, 2017
কান্নামঙ্গল
রাতের নীরবতাকে প্রাণবন্ত করে তুলছে আমার চারপাশের মনসামমঙ্গল পাঠ ৷ তুমুল শ্রীখোলের ধ্বনিবলয় আর ঘনঘন উলুরব নিদ্রিত গ্রামঘরের শ্বাসাঘাত মুছে দিয়ে এক অজানা মুর্ছনায় রাতের মাধুর্যকে করে তুলছে সম্মোহনসমৃদ্ধ ৷ ঘুম কাটিয়ে উৎকর্ণ হয়ে শুনছি সনকার বিলাপ ৷ শোকাতুরা মা যেন কড়া নেড়ে জাগিয়ে দিচ্ছে আমার ঘুমন্ত অপত্যআকর্ষণ ৷ এই নিঃসঙ্গ নিশীথে আমাকেও কান্নায় ডুবিয়ে দিচ্ছে কেন? কেন যে
মেঘপ্রণয়
শুধু আমার দেহাতি দৃশ্য নয়
এখানেও মেঘ ময়ূর হয়ে মেলে ধরেছে
ব্রজবালকের বিভা ৷
যেরূপে তুমি বারবার ঘর পালিয়েছো রাই,
চোখের কাজলের গাঢ় আলপনায় ঘুম পাড়িয়েছো
গোপপল্লীর সব ঈর্ষাকাতরা সহেলিদের ৷
মেঘ যদি হয় এমন চটুলনীলাভ
তবেই প্রেমের পশলা হয় স্নানসম্ভব ৷
ফেরা
অবিরত এগোতে থাকলেও ফেরা অনিবার্য
ফিরতেইতো হয় সর্বস্ব অসম্মতির পরেও
ফিরি কোথায়? ঘরে না অচিন গুহায়!
দিগন্তে মিলিয়ে গেলেও প্রত্যাবর্তনই অভিধা
শূণ্যেই লুকানো থাকে সর্বশেষ গন্তব্য
সেলফি
তুুমি ছায়াচাহনি নিয়ে সেলফি তোল আড়ালচোখের
তোমার নয়নলিপি যদি পড়তে পারতাম আমি, হায়!
আমি ঝাঁপ দিতাম রোদচশমা ভেঙে ওই অশ্রুপুকুরে ৷
বর্ষাবাস
বর্ষাবাস
অশোকানন্দ রায়বর্ধন
কান্না কিংবা কীর্তন কী যে করো, বুঝি না বৃষ্টি
ভুমিতলে বিছিয়ে দিয়েছো আজব আরশি
চাঁদরঙা মুখ ধুয়ে কে এক অতৃপ্ত তরুণী
দেখ নেয় তার উপোশী সংকেত সেই মুকুরের স্বচ্ছতায়
জলের গমনধারায় চোখ রেখে রেখে সেখানেও
জলের গতি নামে ৷ আর ভেবে যায়
এই গতিময় জলের উজান বেয়ে তার
কাছে ছুটে আসবে উদ্দাম স্বীয়পুরুষ
যার কাছে সমর্পনে পর সেও বর্ষার রূপ নেবে
সন্তান
যে শহরের নিদ্রা নেই তার বুকে ঘুমিয়ে পড়া পাপ
হে কোজাগর নগরী , তোমার বুকে মিশে জেগে থাকি
দেখে যাই অপত্যের আয়ুর আখ্যানপরিধি
পুরাণের ঈশ্বরী পাটনি কিংবা ইতিহাসের বাবর
সকলেই সন্ততির সুখে ছেড়ে যায় অন্তিম অণু
হে প্রাণ ! এ শহরের মতো চিরজাগরুক রাখো সকল জীব ও জীবন ৷